বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি মাসেই শুরু অমর একুশে বইমেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই যথারীতি ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা২০২৬ শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।

রবিবার (২ নভেম্বর) বিকালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমি মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে বইমেলা২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয় বলে বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এরমধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More