শিরোনাম
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা

ফেনীতে ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে বৃষ্টিপাতের রেকর্ড। সোমবার (৭ জুলাই) সকাল ৯ টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

জেলার আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন একাডেমী এলাকা, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, এখনো তা বিপদ সীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরি নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। আজ সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে।

আবদুল্লাহ আল–মামুন/এজে/দীপ্ত সংবাদ