দীপ্ত নিউজ
খেলা

ফিফা দ্য বেস্টে: মেসি থাকলেও তালিকায় নেই রোনালদো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফা দ্য বেস্টে: মেসি থাকলেও তালিকায় নেই রোনালদো

 

বর্ষসেরা ফুটবলারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বর্ষসেরা এই পুরস্কারের নাম, ফিফা দ্য বেস্ট।

বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেসহ মোট ১২ জন ফুটবলার।

ব্যালন ডি‘অরের পর এবার ফিফা দ্য বেস্টের প্রাথমিক তালিকায়ও নাম উঠলো না বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা ‘দ্য বেস্ট‘ পুরস্কার। আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে পুরস্কারটি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।