শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬

শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার১ মো. উজ্জল হোসেন সই করা এক সফরসূচি থেকে জানা গেছে, শনিবার (২ মে) প্রধানমন্ত্রী এই সফরে যাবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (.)-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন।

বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কারপরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানারফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জার কাজ এগিয়ে চলছে। সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More