শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

পোশাকশ্রমিকদের উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পোশাকশ্রমিকদের উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পোশাক খাতে নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে শিল্পে অস্থিতিশীলতার উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

একটি ভিডিওতে তাকে পোশাক শ্রমিকদের লুটপাট ও রাস্তায় নামতে উস্কানি দিয়ে রপ্তানিমুখী পোশাক খাতে অস্থিরতাকে উসকে দিতে দেখা গেছে।

সাধারণ মানুষ পরিচয় দিলেও তিনি আসলে ছাত্রলীগ নেতা ও নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে নেত্রকোনার পুলিশ সূত্রে জানা গেছে।