দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পেরুতে মদ পানে এক সপ্তাহে ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পেরুতে মদ পানে এক সপ্তাহে ২১ জনের মৃত্যু

পেরুর শহর হুয়ানুকোর রাস্তায় গত সপ্তাহে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় অ্যালকোহল বিষক্রিয়ায় ফলে নিহত হয়েছেন তারা।

কর্তৃপক্ষ জানায়, গত বেশ কিছুদিন ধরেই মদ পানে অসুস্থতা ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মিথানলের উপস্থিতি পাওয়া গেছে মৃতদের শরীরে।

এ ঘটনার পর বাজারে অভিযান চালিয়ে বেশ কয়েক ধরনের সস্তা মদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক পরীক্ষায় বিষাক্ত হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলো। আরও পরীক্ষার জন্য অ্যালকোহলের নমুনা পাঠানো হয়েছে গবেষণাগারে। তবে এগুলো কোথায় উৎপাদিত হয় জানা যায়নি এখনো।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।