সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নদীতে মিলল নবজাতকের মরদেহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে ফেলে দেয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More