শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো রান্নাঘরে মিলল কোটি কোটি টাকার গুপ্তধন

Avatar photoAdib Jamal

প্রায় চারশ বছরেরও পুরোনো একটির বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা। এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের একটি বাড়ির রান্নাঘরের মেঝে থেকে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়।

জোসেফ ফার্নলে ও সারা মাইস্টার নামের এক দম্পতির বিয়ে হয় ১৬৯৪ সালে। ১৭২৫ সালে মৃত্যু হয় জোসেফের। ১৭৪৫ সালে মারা যান সারা। তারাই কোনো এক সময়ে নিজেদের রান্নাঘরে ওই স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তাদের মৃত্যুর কিছু দিন পর বংশ লোপ পায়।

স্বর্ণমুদ্রাগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালের মধ্যে তৈরি। এগুলো ফার্নলে-মাইস্টার নামের এক পরিবারের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই ওই পরিবার বাল্টিক অঞ্চলে ব্যবসা করছে।

সম্প্রতি নিলামে তোলা হয় সেই মহামূল্যবান মুদ্রাগুলো। নিলামকারী সংস্থার দাবি, প্রত্যাশার থেকে তিন গুণেরও বেশি দাম উঠেছে মুদ্রাগুলোর। মোহরগুলোর সঙ্গে ইংল্যান্ডের ইতিহাস জড়িয়ে রয়েছে বলেই এত দাম উঠেছে।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More