রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরাতন ভবনের বিম ধসে শ্রমিকের মুত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন অপসারন করতে গিয়ে বিম ধসে আলআমিন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলআমিন ওই ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনির মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলআমিন সহ তিন শ্রমিক ওই বিদ্যালয়ের পুরাতন একটি ভবন অপসারনের কাজ শুরু করে। বেলা ১১টার দিকে ভবনের বিম মাথায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More