শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পিতা-মাতার বকুনি খেয়ে অভিমানে ফ্যানে ঝুললো মেয়ে

আদীব জামাল
আদীব জামাল
পিতা-মাতার বকুনি খেয়ে অভিমানে ফ্যানে ঝুললো মেয়ে

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসায় না যাওয়ায় পিতা–মাতার বকুনি খেয়ে অভিমানে সিলিং ফ্যানে ঝুলে প্রাণ দিলো মেয়ে।

বুধবার (২ আগস্ট) বিকালে আকলিমা আক্তার (১৪) নামে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অষ্টম শ্রেনির ছাত্রী এবং সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চর গণেশ গ্রামের রেজি মিঝি বাড়ির মো. হারুনের কন্যা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদ্রাসায় না যাওয়ার কারণে বুধবার দুপুরে আকলিমাকে তার পিতা–মাতা বকুনি দেয়। পিতা–মাতার বকুনি খেয়ে নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে মৃত্যুবরণ করে। বিকালের তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এসএ/দীপ্ত নিউজ