শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইরান

 

পাকিস্তানে ইরানের হামলার জেরে ইরানের অভ্যন্তরে সাতটি অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে অন্তত সাতজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দক্ষিণ–পশ্চিম ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের অভ্যন্তরে এ হামলা চালানো হয়। সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা। নিহতদের মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছে, যারা বিদেশি নাগরিক।

এর আগে, পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে ইরান। দেশটি বলছে, পাকিস্তানে হামলার লক্ষ্য ছিল ইরানি সন্ত্রাসী গোষ্ঠী। ওই হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়।

এই ঘটনায় পাকিস্তান ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তেহরান থেকে নিজ রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সব বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী পাঞ্জগুর শহরে হামলা চালায় ইরান।

 

এসএ/দীপ্ত নিউজ