দীপ্ত নিউজ
রাজধানী

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সংগৃহীত ছবি

রাজধানীর পল্টনে ফায়েনাজ টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ ইউনিট।

বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫তলা ভবনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আল / দীপ্ত সংবাদ