শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
রাজনীতি

পরিবেশ বিল প্রত্যাহারের দাবি জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিবেশ বিল প্রত্যাহারের দাবি জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল

জাতীয় সংসদের উত্থাপিত অত্যাবশ্যক পরিবেশ বিল–২০২৩ বাংলাদেশের সংবিধান, আইন ও আইএলও’র কনভেশন বিরোধী হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আই এলও’র কনভেশন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শ্রমিকদের ধর্মঘট করার অধিকার রয়েছে।

কিন্তু বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় আর্ন্তজাতিক আইন, বিধি বিধান লংঘন করে সেই অধিকার কেড়ে নিতে নতুন করে আইন প্রণয়ন করছে। দেশে প্রচলিত বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন– ২০০৬’র বিধানেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ধর্মঘট করার বিধান রয়েছে। সংসদের উত্থাপিত আইনটি পাশ করার মধ্য দিয়ে শ্রমিক শ্রেনির উপর মালিকদের জুলুম–নির্যাতন আরো বেড়ে যাবে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এ এস এম নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

এফএম/দীপ্ত সংবাদ