পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবিরের সঙ্গে তার পূর্ববর্তী বৈঠকগুলোর কথা স্মরণ করেন।
বৈঠকে তারা বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। তারা এ সময় বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও তারা মতবিনিময় করেন।