শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর হাসানুল বান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর হাসানুল বান্না

দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম সদস্য প্রসিকিউটর হাসানুল বান্না।

মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের আবেদন করে পাঠানো চিঠিতে বান্না উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পর তার শরীরে এই রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান রাজশাহী জজ কোর্ট আইনজীবী হাসানুল বান্না। তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

 

এসএ