শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে ৪২ রাউন্ড গুলিসহ চোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে ৪২ রাউন্ড গুলিসহ চোর আটক

 

পটুয়াখালীতে ১ টি বিদেশী পিস্তল, শর্টগান, রিভলবার ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪২) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, ১৮ নভেম্বর আরামবাগের অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কবির উদ্দিনের (৭২) বাসা থেকে পিস্তলসহ বেশ কিছু মালামাল চুরির ঘটনা ঘটে । চুরির সময় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে তিনি সদর থানায় চুরির ঘটনায় মামলা করলে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি সহায়তায় ২০ নভেম্বর মুন্নাকে আরামবাগ নিজ বাসা থেকে পিস্তলসহ গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় মুন্নার কাছ থেকে চুরি যাওয়া ট্রলি ব্যাগ, লাগেজ, ব্রিফকেস, ১টি কালো রংয়ের ব্যাগ, ১টি হাত ব্যাগ, ৩০টি শাড়ী, ২ টি কম্বল, ৫টি কাথা, ১টি মশারি, ২টি চান্দিদা, ৪টি বিছানার চাদর, ১টি শাল চাদর, ২টি তোয়ালে ও ২টি ওয়াটার হিটার উদ্ধার করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।