শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে শুরু হয়েছে রাস উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে শুরু হয়েছে রাস উৎসব

 

পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।

গতরাত (২৫ নভেম্বর) দশটায় মদনমোহন সেবাশ্রমে এই কার্যক্রম শুরু হয়। রাতভর চলে ধর্মীয় আচার–অনুষ্ঠান ও প্রার্থনা।

এদিকে, কুয়াকাটার শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে রাস উৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে পূন্যার্থীরা জড়ো হবেন। বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে কাল দুপুর ২ টা ৪৬ মিনিট পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও রাতভর পূজা–অর্চনা শেষে, কাল ভোরে সৈকতে গঙ্গাস্নান করবেন সনাতন ধর্মের অনুসারীরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।