শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নেত্রকোণায় মোটরসাইকেল-লরির সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেত্রকোণায় মোটরসাইকেল-লরির সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় মোটরসাইকেলের সাথে লরির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও একজন।

রবিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা–মদন সড়কের মাটিকাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মোজাম্মেল (৩০) মাটিকাটা গ্রামের সন্তুষ মিয়ার ছেলে।

এছাড়া আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় আটপাড়া থানার পরিদর্শক মো.আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মো. জিয়াউর রহমান/এমি/দীপ্ত নিউজ