বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেন পল পগবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ডোপিংয়ের অপরাধে সাময়িক নিষিদ্ধ হলেন য়্যুভেন্টাস মিডফিল্ডার পল পগবা।

সোমবার (১১ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছে ইতালির জাতীয় অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল।

গত ২০ আগস্ট সিরি আতে উদিনেসের বিপক্ষে ৩০ গোলে জয় পায় য়্যুভেন্টাস। যদিও সেই ম্যাচে মাঠে নামেননি পগবা। ম্যাচ শেষে ডোপ টেস্ট করানো হয় পগবার। ফলাফলে এই মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত হয়।

ডোপিং বিরোধী ট্রাইব্যুনালের দেওয়া ফলাফলের প্রেক্ষিতে পাল্টা ব্যাখ্যা দেওয়ার জন্য তিন দিন সময় পেয়েছেন পগবা।

তাকে এখন আরেকটি টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। সেখানেও দোষী সাব্যস্ত হলে দুই থেকে চার বছর নিষিদ্ধ হতে পারেন ফরাসি এই মিডফিল্ডার।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More