শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে সাদা পতাকা হাতে নেতাকর্মীরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নারায়ণগঞ্জে সাদা পতাকা হাতে নেতাকর্মীরা

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সাদা পতাকা হাতে শত শত নেতাকর্মী নিয়ে শান্তির শোভাযাত্রা বের করেছেন নারায়ণগঞ্জ–৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের সন্তান যুবনেতা আজমেরী ওসমান।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)  নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে শান্তির শোভাযাত্রা বের করেন। শান্তি শোভাযাত্রাটি শহর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন সড়ক এবং মহাসড়ক পদক্ষিন করেন।

এদিকে যুব নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিক শোভাযাত্রায় শহরের কলেজ রোড হতে শতাধীক মোটর সাইকেল ও অর্ধশতাধীক মাইক্রোবাস নিয়ে নারায়ণগঞ্জ বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন রেজাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

 

গৌতম সাহা/মোরশেদ আলম/দীপ্ত নিউজ