শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণে সন্তান জন্ম দেয়া দগ্ধ কুলসুমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে বিস্ফোরণে সন্তান জন্ম দেয়া দগ্ধ কুলসুমের মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুম

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেয়া উম্মে কুলসুম (২৪) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার সন্তানটি এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। গত ১৩ মার্চ বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় কুলসুম বেগমের সিজার করা হয় এবং তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর সন্তান জন্ম দেয়া উম্মে কুলসুম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি ইনহ্যালেশন বার্ন হয়েছিলেন।

কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমার স্ত্রী সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছেলেটা এখনো এনআইসিইউতে ভর্তি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।

শিশুটির ওজন কম হওয়ায় তাকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা চলছে।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।