শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় হাসপাতালে চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ এবং অন্যজনের ৩৪ দগ্ধ এবং অন্য আরেক জনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। যার দগ্ধের পরিমাণ দুই শতাংশ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি করা হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সাইফুলের বাবা জানান, সকালে দুইজন সিকিউরিটি গার্ডসহ ঘুরে দেখার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমার ছেলে, দুই সিকিউরিটি গার্ড ও অন্য আরেকজন দগ্ধ হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।