শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
ক্রীড়া সংস্থার আয়োজনে একটি শোভাযাত্রা

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটিকে ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাছুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

যূথী/দীপ্ত সংবাদ