শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

নাটকীয় ম্যাচ জিতল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটকীয় ম্যাচ জিতল ভারত
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতল ভারত

নাটকীয়তায় রূপ নেওয়া সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচও জিতেছে ভারত। ফলে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল তারা।

ব্যাঙ্গালুরুতে আগে ব্যাট করতে নেমে রোহিত শার্মার অপরাজিত ১২১ এবং রিংকু সিংয়ের ৬৯ রানে ভর করে ২১২ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জবাবে দারুণ শুরুর পরও মাচ জিততে পারেনি আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১২ রান সংগ্রহ করে তারা। দুই দলই সমান রান তোলায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দুই দল সমান ১৬ রান তোলে ম্যাচটি গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

এবার প্রথমে ভারত ১১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে আফগানরা স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই হারিয়ে ফেলে দুই উইকেট।

তাতে ভারতের জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন: প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা!

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।