শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেছে যুবকের পা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেছে যুবকের পা

বান্দরবান-মিয়ান সীমান্ত ল্যান্ডমাইন বিস্ফারণে ছুরুত আলম (৪৮) নামে বাংলাদেশি এক যুবকের পা উড়ে গেছে। মঙ্গলবার ( ৪ এপ্রিল) বিকাল ২টায় চেরারমাঠ নিকুছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার বাচা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মিয়ানমার সীমান্তের ৪২ ও ৪৩ সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকাগুলোয় অবৈধভাবে মিয়ানমার থেকে গরু আনতে যান কয়েকজন যুবক। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতার ঘেঁষে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে ছুরত আলমের বাম পা উড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।