শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৬
দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান। ছবি: সংগৃহীত

 

নরসিংদী–টঙ্গী সড়কের ভাগদী এলাকায় যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী–ঘোড়াশাল–টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৬ যাত্রী।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।

নিহত এনা পরিবহনের চালকের নাম মো. ইদ্রিস আলী। তিনি কিশোরগঞ্জের পাইবকান্দি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে টঙ্গী–ঘোড়াশাল–পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হয় আরও ৬ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কচুয়ায় অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু

দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

উল্লেখ্য, খবর পেয়ে ঘটনাস্থলে যান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন ও ওসি (তদন্ত) মো: জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা।

 

এসএ/দীপ্ত সংবাদ