শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নদীতে ধরা পড়ছে না ইলিশ সহ বিভিন্ন প্রজাতির কাংখিত মাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নদীতে ধরা পড়ছে না ইলিশ সহ বিভিন্ন প্রজাতির কাংখিত মাছ

দিনের পর দিন পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছেনা কাংখিত ইলিশ সহ সব বিভিন্ন প্রজাতির মাছ। বছরজুড়ে নদীতে ইলিশ ধরা না পড়ায় অর্থকষ্টে দিন কাটছে ইলিশ শিকারী জেলে পরিবারগুলোর।

নদীতে পানিদূষণ ও অভয়াশ্রমের প্রবেশ পথ ভরাট হয়ে যাওয়াই এর মূল কারণ বলে দাবি মৎস্য জেলে ও গবেষকদের। নদী খনন সহ সকল সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন জেলেরা।

দীর্ঘদিন ধরে জেলার আন্ধারমানিক, তেতুলিয়া, কারখানা, শিববাড়িয়া ও সোনাতলা নদীতে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা না পড়ায় জেলেদের দিন কাটছে নিদারুন কষ্টে। এবছর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ছিলো অনেক বেশি। এছাড়া নদীগুলোতে অবাধে বর্জ্য ফেলায় আগের তুলনায় পানি দূষণ বেড়েছে দ্বিগুণ।

এদিকে দেশের ইলিশের অভয়াশ্রম খ্যাত আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদীর প্রবেশ পথ আগের তুলনায় অনেকটা ভরাট হয়ে গেছে। সমুদ্র থেকে মা ইলিশ অভয়াশ্রমে প্রবেশে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে আগের তুলনায় উপকূলের নদীগুলোতে মিলছেনা ইলিশ সহ সব ধরনের মাছ।

উপকূলীয় নদীতে আগের তুলনায় মাছের প্রাপ্যতা কমেছে। তাই নদী খননের উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই সংকট কাটিয়ে জেলের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

আফ/দীপ্ত নিউজ