শিরোনাম
৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
জাতীয়

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করবে সরকার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন অনুসরণ করে সার্চ কমিটি গঠন করবে সরকার।

তিনি বলেন, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের ‘নির্দলীয় ও নিরপেক্ষ‘ দৃষ্টিভঙ্গি বজায় থাকবে।

শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাহফুজ এ মন্তব্য করেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটস পার্টি ও গণফোরামসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থনকারী ১৪ দলের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ