শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।

উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।

এসময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।

তিনি আরও বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More