শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জাতীয়

দেশের ৩ জেলায় নতুন এসপি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের ৩ জেলায় নতুন এসপি
ছবি: সংগৃহীত

দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর।

রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান‘কে নারায়ণগঞ্জ জেলাপুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুর জেলঅ পুলিশ সুপার এবং ডিএমপি‘র উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডি বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদ সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ