শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে ঘটছে নির্বাচনি সহিংসতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের বিভিন্ন স্থানে ঘটছে নির্বাচনি সহিংসতা

 

নির্বাচনে প্রচার-প্রচারণার পাশাপাশি দেশের বিভিন্ন আসনে প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে চলছে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা।

ঝিনাইদহে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ১ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে হরিনাকুন্ডু উপজেলার চারতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

নোয়াখালী–২ সেনবাগে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর, আগুন ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

সকালে মোরশেদ আলম কমপ্লেক্সের এক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর) আসনের রাণীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের সোনারপাড়ার নৌকা প্রতিকের অফিসে আগুন দেয় দুবৃর্ত্তরা। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এদিকে, শেরপুর সদর আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত নিউজ