দীপ্ত নিউজ
জাতীয়

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে অনুষ্ঠিত কপ–২৯ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) ঢাকার উদ্দেশে বাকু ছাড়েন তিনি।

এবার জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কীভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ