দেশে গত ২৪ ঘণ্টায় ( রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১ হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাম উপসর্গ নিয়ে রবিবার থেকে আজ সকাল ৮টা (২৪ ঘণ্টায়) পর্যন্ত শুধু সিলেট বিভাগেই ৩ শিশু, ঢাকা বিভাগে ১ এবং চট্টগ্রাম বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৫ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ