দীপ্ত নিউজ
রাজনীতি

দেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াত আমির

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেকের শাসন দেখলও এখন কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানী, মিরপুর এলাকায় এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

এই নেতা বলেন, ‘আমরা দুটি বিষয় বাংলাদেশ থেকে বিদায় করতে যুদ্ধ করছি। একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুটি বিষয় বিদায় করতে পারলে কোরআনের আলোকে বাংলাদেশ ১৮ কোটি মানুষের হাতে আল্লাহর নিয়ামত হিসেবে ধরা দেবে।’

সংগ্রামী লড়াইয়ে জামায়াতে ইসলামী সবাইকে পাশে চায় বলে মন্তব্য করে দলটির শীর্ষ এই নেতা বলেন, সমালোচনার পাশাপাশি পরামর্শের অনুরোধ জানাচ্ছি।

 

এসএ