শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
পরিবেশ

দূষণে আবারও ঢাকাকে ছাড়ালো কুমিল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দূষণে আবারও ঢাকাকে ছাড়ালো কুমিল্লা
ধুলাবালিতে ডেকে আছে কুমিল্লা শহর

ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজও বেশি অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। শুক্রবার (১০ মার্চ) দূষিত শহরের দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে গেছে কুমিল্লা। কুমিল্লার স্কোর ১৭৯।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) কুমিল্লার স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯। যার অর্থ শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর। অথচ ঢাকার স্কোর ১৬২।

পরিবেশবিদদের মতে, কুমিল্লায় অপরিকল্পিত ভবন নির্মাণ, ট্রাক্টরে করে মাটি–ইট সরবরাহ, উন্মুক্তভাবে ভবন নির্মাণ, সড়কে যেখানে–সেখানে মাটি–বালু–ইট–সিমেন্ট ফেলে রাখা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও ঘনবসতি বেশি হওয়া বায়ুদূষণের তালিকার শীর্ষে নাম থাকার বড় কারণ।

এদিন শীর্ষ দূষণের দিক থেকে প্রথমে আছে পাকিস্তানের শহর লাহোর। অস্বাস্থ্যকর ঢাকার অবস্থান নবম।

একই সময়ে ২০৩ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের ওহান শহর, ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি, চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই। আর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়েতনামের শহর হ্যানয়।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে আছে যুক্তরাষ্ট্রের শহর সানফ্রান্সিসকো।

অনু/দীপ্ত সংবাদ