দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা
প্রতীকী ছবি

দেশের ১০ জেলার ওপর দিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।

সতর্কবার্তায়, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।