
দিনাজপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদশি যুবক নিহত

দিনাজপুরের হিলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। শুক্রুবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফকিরপাড়া মহল্লাসংলগ্ন রেললাইনের পশ্চিমে ভারতের হিলি থানার কুণ্ডুপাড়ায় এই ঘটনা ঘটে।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নিহত যুবক ২৩ বছর বয়সী শাহাবুল ইসলাম। তিনি হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে।
বিজিবির অধিনায়ক রফিকুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ দুটি গুলি করে তাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
এফএম/দীপ্ত






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।