শিরোনাম
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন.সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল এল-সায়েদ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? নির্বাচনের ফল মেনে নিতে ‘প্রস্তুত’: ট্রাম্প
দীপ্ত নিউজ
জীবনযাপন

দিন শুরু করতে পারেন যেসব খাবার দিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিন শুরু করতে পারেন যেসব খাবার দিয়ে
সকালের খাবার

সুস্থ থাকার জন্য সকালের খাবারটা ঠিকমতো খাওয়া খুব জরুরি। অনেকেই সকালের নাশতাকে অবহেলা করেন। কাজের ব্যস্ততা বা আলসেমির কারণে কম খান বা না খেয়েই সময়টা পার করে দেন। ভালো স্বাস্থ্যের জন্য সকালের খাবার কেবল খাওয়াই জরুরি নয়, ভালোভাবে খাওয়াও জরুরি।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে ১০টি স্বাস্থ্যকর খাবারের নাম। এগুলো খেয়ে সকালটা শুরু করলে দিনটা বেশ কর্মক্ষম থাকা যায়।

১. কমলা

কমলা ভিটামিনের ভালো উৎস। এই ফল আঁশ ও ফোলেটে ভরপুর। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি হওয়া প্রতিরোধ করে এবং শরীরকে পরিষ্কার রাখে। এতে সারা দিন কর্মক্ষম থাকতে সুবিধা হয়।

২. রসুন

রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। সম্প্রতি গবেষণায় বলা হয়, সপ্তাহে অন্তত সাতটি রসুনের কোয়া খেলে রক্ত সঞ্চালন বাড়ে; হৃদরোগ প্রতিরোধ হয়।

৩. ওট

ওটের মধ্যে রয়েছে বেটা–গ্লুকেন সলিউবল আঁশ। এটি উচ্চ রক্তচাপ ও শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করে। এটি পাকস্থলীর জন্য হালকা খাবার হলেও সারা দিন আপনাকে কর্মক্ষম রাখবে এবং শরীরের শক্তি জোগাতে বেশ সাহায্য করবে।

৪. জলপাইয়ের তেল

জলপাইয়ের মধ্যে থাকা ম্যানুস্যাচুরেটেড ফ্যাট শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়। সকালের খাবারকে আরো সুস্বাদু করতে খাবারের মধ্যে জলপাইয়ের তেল মিশিয়ে খেতে পারেন।

৫. ডিম

একটি ডিম খেয়ে সকাল শুরু করা মানে স্বাস্থ্যকরভাবে সকাল শুরু করা। প্রোটিনসমৃদ্ধ এই খাবার সকালের নাশতায় রাখলে শরীরটা বেশ ভালোই থাকে।

৬. বাদাম

বাদাম, বিশেষ করে ওয়ালনাট ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। খাদ্যতালিকায় বাদাম রাখা হৃৎপিণ্ডকে ভালো রাখতে কাজ করে। পাশাপাশি মন–মেজাজ ভালো রাখতেও সাহায্য করে।

৭. ব্রকলি

এই সবজি ফোলেট, ভিটামিন–এ ও ভিটামিন–সি’র ভালো উৎস। এটি শরীরকে পরিশোধিত করতে সাহায্য করে এবং ক্যানসার প্রতিরোধে কাজ করে।

৮. চা

চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারটি স্বাস্থ্যকে ভালো রাখে। এই জন্য লাল চা বা গ্রিন টি খেতে পারেন।

৯. দই

দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। তবে এটি মিনারেল, ফসফরাস, ভিটামিন–বি১২, পটাশিয়াম, জিংকের ভালো উৎস। দইয়ের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে।

১০. পালংশাক

পালংশাকে রয়েছে কম পরিমাণ সোডিয়াম। এর মধ্যে থাকা আয়রন ও ক্যালসিয়ামের জন্য রক্ত সঞ্চালন ভালো হয়। মিনারেল থাকার কারণে এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। সকালের নাশতায় এই পাতাযুক্ত সবজি রাখতে পারেন।