মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন চালক

Avatar photoAdib Jamal

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে অপর কভার্ডভ্যান ধাক্কা দিলে সামনের গাড়ির চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বেলাল (৩৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অধীন ভুজপুর থানার পশ্চিম সিকদারশীল এলাকার শেখ লোকমানের ছেলে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কভার্ডভ্যান মহাসড়কের সমিতি বাজার এলাকায় ঢাকা মূখী লেনের এক পাশে দাঁড়িয়ে ছিলো। সকালের দিকে অপর একটি দ্রুত ও বেপরোয়া গতির কভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা গাড়ির চালক মারাত্মক রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজনের সহযোগিতার ফাজিলপুর হাইওয়ে পুলিশ তাকে (চালক) উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী কভার্ডভ্যান চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More