বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

তৃতীয় স্তরে নেমে গেল হামজার ক্লাব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতিহাসের অন্যতম হতাশাজনক মুহূর্তের মুখোমুখি হলো লেস্টার সিটি। মঙ্গলবার (২২ এপ্রিল) হাল সিটির বিপক্ষে ২২ গোলে ড্র করে আনুষ্ঠানিকভাবে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল। মাত্র ১০ বছর আগে যারা প্রিমিয়ার লিগ জিতেছিল, সেই ক্লাব এখন টানা দুইবার অবনমনের তিক্ত অভিজ্ঞতা পেল।

ধারাবাহিক অবনমনে তৃতীয় স্তরে নেমে গেলো হামজা চৌধুরীর লেস্টার সিটি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে ৪৪ ম্যাচে জয় পেয়েছে ১১টি, হেরেছে ১৮টি। ফলে ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে আছে ২৩ নম্বরে।

আসরে সবশেষ ম্যাচে মঙ্গলবার রাতে তাদের সামনে আশা বাঁচিয়ে রাখার একটা সুযোগ ছিলো। কিন্তু টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির সাথে ২২ গোল ব্যবধানে ড্র করে তারা। হাল সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি নেমে এক মিনিট খেলার সুযোগ পান ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা।

২০১৬ সালে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলো লেস্টার। দিনের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৫১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে কভেন্ট্রি সিটি। তাতে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা পুরোপুরি নিশ্চিত তাদের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More