শিরোনাম
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ ৭ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ ৭ আলেম

ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাত আলেম আফগানিস্তান সফরে গেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান।

প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, শীর্ষ উলামা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পরিকল্পনা করেছেন।

পশ্চিমা বিশ্বে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে যে সমালোচনা রয়েছে, সেটির বাস্তব অবস্থা সরাসরি দেখারও কথা রয়েছে তাদের কর্মসূচিতে।

এ সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সহযোগিতা জোরদার এবং ব্যবসা–বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহায়তার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।