শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
ক্রিকেট

তামিমকে ধূমপান ছাড়ার পরামর্শ চিকিৎসকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তামিমকে ধূমপান ছাড়ার পরামর্শ চিকিৎসকদের

গত মঙ্গলবার রাতে তামিম ইকবালকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা তাকে সতর্ক করে ধূমপান ত্যাগের বিধিনিষেধ দিয়েছেন ।

বৃহস্পতিবার (২৭ মার্চ ) তামিমের স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে প্রেস বিফ্রিং করে মেডিকেল বোর্ডের সদস্যরা। সেখানে কর্তব্যরত ডাক্তাররা জানান, তামিম প্রাথমিক অবস্থায় সেরা চিকিৎসাটা পেয়েছে। এমনটা মাত্র ২ শতাংশ মানুষ পায়। আর তাতে তাৎক্ষণিকভাবে যারা সিপিআর দিয়েছেন এই ক্রেডিট অর্থাৎ তামিমের বেচে থাকার ক্রেডিট তাদের প্রাপ্য। আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই।’

তামিমের জীবনাচরণ পরিবর্তন নিয়ে তারা জানান, তার অবস্থা এখন আগের চেয়ে ভাল আছে। তবে তাকে ধূমপান ত্যাগ করতে হবে। না হয় আবারো এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। যদিও সে প্রথমে জানিয়েছিল এটা সে ছাড়তে পারবেনা। ই–সিগারেট নিবে। তবে আমরা তাকে বুঝিয়ে বলেছি, সে বলেছে আস্তে আস্তে ছেড়ে দিবে।’

এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কথা বলেছেন তামিমের চাচা ও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান।

তিনি বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

গত সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে পরপর দুইবার হার্ট অ্যাটাকের সম্মুখীন হন তিনি। পরিস্থিতি সামলাতে দ্রুতই সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার উন্নতি হওয়ার সেদিন রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

ইএ