শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
জাতীয়

তাপজনিত অসুস্থতার বিষয়ে জাতীয় নির্দেশিকা চালু হচ্ছে ৫ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তাপজনিত অসুস্থতার বিষয়ে জাতীয় নির্দেশিকা চালু হচ্ছে ৫ মে

অন্তঃসত্ত্বা নারীসহ শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে রবিবার (৫ মে) এ সম্পর্কিত একটি জাতীয় নির্দেশিকা চালু করা হবে।

ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জাতীয় গাইডলাইন চালু করবে।

স্বাস্থ্য ও অন্যান্য খাতের বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি জাতীয় নির্দেশিকায় তাপ–সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলায় করতে বিস্তৃত নির্দেশনা থাকবে।

এই গাইডলাইনের উন্নয়ন এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউনিসেফ।

শনিবার ইউনিসেফ জানায়, সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি অর্জন এবং নাগরিকদের বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও তাদের গর্ভের সন্তানের কল্যাণ নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এছাড়া তাপজনিত অসুস্থতাবিষয়ক জাতীয় নির্দেশিকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এমা ব্রিগহাম এবং অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ