শিরোনাম
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
রাজধানী

ঢাবিতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবিতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন।

সেখানে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. ওমর ফারুক ও মো. আবু সাঈদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে ওমর ফারুক জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ–সাংগঠনিক সম্পাদক ও আবু সাঈদ কর্মী।

শনিবার বিকালে তাদেরকে সংহতি জানাতে যান ৫ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষনিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন।

এরমধ্যে আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম– আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনে সংহতি জানিয়ে অবস্থান করছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, যুগ্ম– আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

আল