ঢাকা মহানগরীতে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এক খুদে বার্তায় তিনি জানান, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ থেকে চেকপোস্ট ব্যবস্থা বেগবান করেছে।

চেকপোস্টগুলো আজ বিকেল ৪টা থেকে বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ–লুপ, স্টাফ কোয়ার্টার, বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, ৩০০ ফিট, আব্দুলাহপুর ব্রিজ, কামারপাড়া, ধৌড় ব্রিজ ইত্যাদি স্থানে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More