শিরোনাম
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন.সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল এল-সায়েদ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? নির্বাচনের ফল মেনে নিতে ‘প্রস্তুত’: ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের আরোহী, যার মধ্যে চালকও রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। আহত বাসের চার যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।