শিরোনাম
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
রাজধানী

ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

যাত্রা শুরু হলো দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটালে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ (ডিআরএফ)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ‘আড্ডা ভোজ ৩.০’ থেকে সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আহ্বায়ক হয়েছেন যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদ এবং সদস্য সচিব হয়েছেন ডিবিসির ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ, বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন, আমাদের সময়ের যাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানভীর লিমন, দেশ রূপান্তরের অংকুর নেহার সরকার, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন, ঢাকা জার্নালের হাকিম মাহি।