শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

ট্রেলারেই সাড়া ফেলেছে তৌসিফ-মেহজাবীনের ‘কাজলের দিনরাত্রি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রেলারেই সাড়া ফেলেছে তৌসিফ-মেহজাবীনের ‘কাজলের দিনরাত্রি’

ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন চৌধুরী অভিনীত দীপ্ত টিভির নতুন টেলিফিল্ম ‘কাজলের দিনরাত্রি’।নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুপুর ৩টায় এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন চৌধুরী যতবার পর্দায় হাজির হয়েছেন, ততবারই দর্শক চমকিত হয়েছে, মুগ্ধতা খুঁজে পেয়েছে। সেই ধারা অব্যাহত রেখে এবার তারা এক হলেন সত্য ঘটনায়।

অনেকদিন থেকেই পর্দায় উপস্থিতি নেই মেহজাবীন চৌধুরীর। তার ভক্ত অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় অভিনেত্রীর নতুন কাজের। এরমধ্যে নতুন রূপে দেখা দিলেন ছোট পর্দার এই তারকা অভিনেত্রী। হাজির হলেন নতুন বছরের নতুন নাটকের ট্রেলার নিয়ে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে টেলিফিল্মটির ট্রেলার।

ছোট্ট ট্রেলারে মেহজাবীনের উপস্থিতি, অভিনয় সত্ত্বা যেন দর্শকদের তৃষ্ণা মিটিয়ে দিয়েছে মুহূর্তেই। এতে মেহজাবীনকে দেখা গেছে শিশুসুলভ কাজল নামের এক চরিত্রে। যার বয়স ২৪ বছর হয়ে গেলেও এখনও মনের দিক থেকে আট বছরের শিশু! কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।

এই কাজটি দর্শকদের জন্য নতুন বছরের উপহার জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনেক দিন থেকেই দর্শকরা নতুন কাজ চাচ্ছিলেন। আমার ভক্ত অনুরাগীদের জন্য এটা নতুন বছরের উপহার।’

‘কাজলের দিনরাত্রি’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ভিকি জাহেদ। তার দেওয়া তথ্য অনুসারে, এ প্রজেক্টের শুটিং হয়েছে গেলো আগস্টের দিকে। এটি দীপ্ত টিভি ছাড়াও ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত-প্লে’ দেখা যাবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।