বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষনে দুশ্চিন্তায় পটুয়াখালীর কৃষক

Avatar photoAdib Jamal

পটুয়াখালীতে গত দুই দিন ধরে টানা বর্ষনে নাকাল জনজীবন। গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে ভারি বর্ষনে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ইতিমধ্যে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। তলিয়ে গেছে বেশির ভাগ আমনের বীজতলা। পচন ধরেছে বিভিন্ন ক্ষেতে। এছাড়া মৌসুমী সবজী চাষীরা পড়েছে বড় ক্ষতির মুখে।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, এ বৃষ্টির ধারা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More