শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
রাজনীতি

টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

 

টাঙ্গাইল–৮ (বাসাইল–সণীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সঙ্গীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন

মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এটা সত শুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাদিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে।

তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে ভোটার না এলে গ্রহন যোগ্যতা পাবে না, আর প্রচুর পরিমান ভোটার এলে গ্রহনযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারি প্রভাব মুক্ত স্বতস্ফূর্ত নির্বাচন হলো কি না। ভোটাররা নির্ভিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ইচ্ছেমত প্রার্থীদের ভোট দিতে পারলো কি না এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। এসময় কৃষক শ্রমীক জনতা লীগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সুমন খান/ আল / দীপ্ত সংবাদ